Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রীকে বিষ খাইয়ে খুনের দায়ে স্বামীর আজীবন কারাবাস

স্ত্রীকে জোর করে বিষ খাইয়ে খুনের দায়ে স্বামীর আজীবন কারাবাসের সাজা ঘোষণা করল আদালত। শুক্রবার জঙ্গিপুর মহকুমা ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক অনিলকুমার প্রসাদ এই সাজা ঘোষণা করেন।

স্ত্রীকে বিষ খাইয়ে খুনের দায়ে স্বামীর আজীবন কারাবাস
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: স্ত্রীকে জোর করে বিষ খাইয়ে খুনের দায়ে স্বামীর আজীবন কারাবাসের সাজা ঘোষণা করল আদালত। শুক্রবার জঙ্গিপুর মহকুমা ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক অনিলকুমার প্রসাদ এই সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ১২ বছর আগে রঘুনাথগঞ্জ থানার দরবেশপাড়ার কৃষ্ণচন্দ্র পালের সঙ্গে সাগরদিঘির সুবর্ণা মণ্ডলের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর আরও পণের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূর উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। ২০১৫ সালের ১১ ডিসেম্বর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ওই বধূকে জোর করে বিষ খাইয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যালে রেফার করা হয়। সেখানে পরদিন তাঁর মৃত্যু হয়। মৃত্যুর দিন কয়েক পর সুবর্ণাদেবীর বাবা রাধাকান্ত মণ্ডল জামাই সহ চারজনের নামে রঘুনাথগঞ্জ থানায় মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস চারজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে চারজনই জামিন পায়। ঘটনার চার বছর পর এক অভিযুক্তের মৃত্যু হয়। দীর্ঘদিন মামলা চলার পর বিচারক কৃষ্ণচন্দ্রকে দোষী সাব্যস্ত করেন এবং বাকি দু’জনকে বেকসুর খালাসের নির্দেশ দেন। 

Advertisement

মৃতার বাবা বলেন, আদালতের উপর পূর্ণ আস্থা ছিল। আজ আমার মেয়ের আত্মা শান্তি পেল। আসামি পক্ষের আইনজীবী রামপ্রসাদ চক্রবর্তী বলেন, আদালত আজীবন কারাবাসের সাজা ঘোষণা করেছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ