Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী

গ্রেপ্তার করা হল ময়নাগুড়ির মাধবডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা তথা ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সরস্বতী রায়ের স্বামী দেবেন রায়কে

গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৫
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: গ্রেপ্তার করা হল ময়নাগুড়ির মাধবডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা তথা ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সরস্বতী রায়ের স্বামী দেবেন রায়কে। 

Advertisement

জানা গিয়েছে, নিজের বোনকে বেধড়ক মারধর করার অভিযোগ রয়েছে দেবেন রায়ের বিরুদ্ধে। পাশাপাশি দেবেন রায়ের স্ত্রী সরস্বতী রায়ের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত দেবেন রায়ের ভাই পঙ্কজ জানান, মাধবডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ত্রাস ছিলেন তাঁর দাদা। পাশাপাশি তাঁর বোনকে তাঁর দাদা ও তার স্ত্রী অন্যায় কারণে বেধরকভাবে মারধর করেছিল। সেই জেরে দাদার কঠোর শাস্তির দাবি জানায় সে। অপরদিকে এই ঘটনায় সরস্বতী রায় বলেন, তার স্বামীকে বিনা কারণে ফাঁসানো হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধেও যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ