Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে তাড়ালেন স্বামী, থানায় বধূ

পাড়ার এক মহিলার সঙ্গে স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেছিলেন স্ত্রী। প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক মারধর করেন স্বামী।

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে তাড়ালেন স্বামী, থানায় বধূ
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পাড়ার এক মহিলার সঙ্গে স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেছিলেন স্ত্রী। প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক মারধর করেন স্বামী। ১০ মাসের শিশু সহ দুই সন্তানকে কেড়ে নিয়ে বধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের মোবারকপুর টেংরিয়া পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ বছর আগে মোবারকপুর টেংরিয়া পাড়ার বাসিন্দা আনেসুল রহমানের সঙ্গে বিয়ে হয় রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মাংকিবাড়ি গ্রামের পারভীনা খাতুনের। অভিযোগ, বিয়ের পর থেকে পারিবারিক নানা কারণে বধূকে নির্যাতন করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোক। তাঁদের দুটি পুত্র রয়েছে। বড় সন্তানের বয়স চার বছর। ছোট সন্তানের দশ মাস। পারভীনা বলেন, স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়ে রয়েছেন। কয়েকদিন আগে পাড়ার এক মহিলার সঙ্গে হাতেনাতে ধরে ফেলি। প্রতিবাদ করলে মারধর করেন। ১০ মাসের শিশু সহ দুই সন্তানকে কেড়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। মঙ্গলবার সন্ধ্যায় দুই ছেলেকে আনতে গেলে আমাকে আবার বেধড়ক মারধর করে তাড়িয়ে দেন। স্বামী সহ শ্বশুর-শাশুড়ির নামে থানায় অভিযোগ দায়ের করলে পুলিস আমাকে শ্বশুরবাড়িতে রেখে যায়। 

Advertisement

অভিযুক্ত স্বামী আনেসুল বলেন, পাড়ার ওই মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্ক নেই। তার সঙ্গে কথা বললে স্ত্রী সবসময় সন্দেহ করে। তাই রেগে স্ত্রীকে চড় মেরেছিলাম। সন্তান রেখে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। থানায় মিথ্যা অভিযোগ করেছে।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, বধূকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। দুই সন্তান মায়ের কাছে রয়েছে। পুলিস ঘটনার তদন্ত করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ