Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁশদ্রোণীর ঘটনায় গ্রেপ্তার স্বামী

রাস্তায় স্ত্রীর গলায় ছুরি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছিল স্বামী। বুধবারের ঘটনা। তদন্তে নেমে প্রায় ২৪ ঘণ্টা পর অভিযুক্তকে গ্রেপ্তার করল বাঁশদ্রোণী থানার পুলিস।

বাঁশদ্রোণীর ঘটনায় গ্রেপ্তার স্বামী
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনধি, কলকাতা: রাস্তায় স্ত্রীর গলায় ছুরি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছিল স্বামী। বুধবারের ঘটনা। তদন্তে নেমে প্রায় ২৪ ঘণ্টা পর অভিযুক্তকে গ্রেপ্তার করল বাঁশদ্রোণী থানার পুলিস। ধৃতের নাম হরিপদ নস্কর। বৃহস্পতিবার দুপুরে বাঁশদ্রোণী পাশে নরেন্দ্রপুর এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করেন তদন্তকারীরা। অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করে জালে তোলা হয় বলে জানিয়েছে লালবাজার। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিস জেনেছে, স্ত্রী অসীমা নস্করকে খুন করতেই চেয়েছিল হরিপদ। কিন্তু, একটুর জন্য বেঁচে যান তিনি। যদিও তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। এই আক্রোশের নেপথ্যে অসীমার একাধিক অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন স্বামী। তার জেরে যুগলের বৈবাহিক সম্পর্কেও ছেদ পড়তে বসেছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ