Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী ধৃত, ইসলামপুরে শোরগোল

ইসলামপুরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত বধূর নাম হালিমা খাতুন (২৪)। শনিবার সকালে ওই ঘটনায়  ইসলামপুরের গোপীনাথপুরে চাঞ্চল্য ছড়ায়।

স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী ধৃত, ইসলামপুরে শোরগোল
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: ইসলামপুরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত বধূর নাম হালিমা খাতুন (২৪)। শনিবার সকালে ওই ঘটনায়  ইসলামপুরের গোপীনাথপুরে চাঞ্চল্য ছড়ায়। মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তুলে সাগরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বধূর বাপের বাড়ির লোকজন। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি খুন। তবে মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত রুবেল শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে ওই যুবতীর সঙ্গে পাশের গ্রামের রুবেলের বিয়ে হয়েছিল। বিয়ের পরে কয়েক বছর তাঁদের সম্পর্ক তেমন খারাপ ছিল না। অভিযোগ, বছর খানেক ধরে পাশের গ্রামের এক মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিল রুবেল। সেই নিয়েই সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো। এমনকি, বাঁধা দিলে রুবেল স্ত্রীকে মারধর করতো বলেও অভিযোগ। শনিবার সকালে তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে বলে শ্বশুরবাড়িতে জানান রুবেল। এরপরই সবাই আসার আগেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। পরিবারের লোকজন এসে দেখেন, বাড়ির মধ্যেই পড়ে রয়েছে মেয়ের মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ইসলামপুর থানার পুলিস। পরিবারের লোকজনের অভিযোগ, পরকীয়ায় বাঁধা দেওয়ায় তাঁদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে  জামাই। 
মৃতার সম্পর্কে কাকা জহুরুল শেখ বলেন, মেয়ের উপর জামাই প্রায়ই অত্যাচার চালাত। রুবেলই আমাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে। এর বিচার চাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ