নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ট্রেন থেকে নামার সময় স্ত্রীর হাত ধরে টানার অভিযোগে ভবঘুরেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ইছাপুর স্টেশনে ঘটনাটি ঘটেছে। ভবঘুরকে লাথি, ঘুসি মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে অশোক চৌহানকে গ্রেফতার করা হয়েছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরা এর প্রতিবাদ করেন। অঙ্কিতা চক্রবর্তী নামে এক মহিলা ছুটে এসে ভবঘুরেকে উদ্ধার করেন। তখন তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ভবঘুরের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় জিআরপি তাকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় উত্তজনা ছড়ায় ইছাপুর স্টেশনে।



