সংবাদদাতা, বারুইপুর: নিয়ন্ত্রণ হারিয়ে বাইক রাস্তার পাশের বৈদ্যুতিক পোস্টে ধাক্কা দেয়। এর জেরে মৃত্যু হয়েছে স্বামী ও স্ত্রীর। মৃতদের নাম কৌশিক মিস্ত্রি (২৬) এবং রেশমি মিস্ত্রি (২১)। ঘটনাটি ঘটে বারুইপুর থানার বেলেগাছি নবপল্লি এলাকায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে দেহ দু’টি পড়ে থাকতে দেখেন। মাত্র এক বছর আগেই বিয়ে হয়েছিল ওই দম্পতির। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতে কোনও বড় গাড়িকে পাশ দিতে গিয়েই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোস্টে ধাক্কা দেয়।



