Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মহমেডানের সভাপতি হুমায়ুনই

রেড রোডের পাশের ক্লাব বহু পালাবদলের সাক্ষী। এবার শতাব্দীপ্রাচীন মহমেডান স্পোর্টিংয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন বিধায়ক হুমায়ুন কবীর।

মহমেডানের সভাপতি হুমায়ুনই
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেড রোডের পাশের ক্লাব বহু পালাবদলের সাক্ষী। এবার শতাব্দীপ্রাচীন মহমেডান স্পোর্টিংয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার ক্লাব তাঁবুতে কার্যকরী সমিতির বৈঠকের পর প্রেসিডেন্ট পদে হুমায়ুনকে বেছে নেন কর্তা। মহমেডান স্পোর্টিংয়ের গরিমা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর নতুন সভাপতি। সচিব পদে ওয়াসিম আক্রমকে ফেরাতে আগ্রহী নতুন সভাপতি। বর্তমান সচিব ইস্তিয়াক (রাজু) আমেদ ও মহম্মদ কামারুদ্দিনের মতো কর্তারা কমিটিতে থাকবেন। 

Advertisement

আইএসএল থেকে অবনমন হয়েছে মহমেডানের। বাজারে বকেয়া প্রায় ১৩ কোটি টাকা। হাল ফেরাতে হুমায়ুনের দ্বারস্থ হয়েছিলেন কর্তারা। এদিন দায়িত্ব নেওয়ার পর সভাপতির ঘোষণা, ‘কয়েকদিনের মধ্যেই ৫০ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়া হবে।’ উল্লেখ্য, ফিফার ট্রান্সফার ব্যান থাকায় নতুন কোনো ফুটবলার সই করাতে পারছে না সাদা-কালো ম্যানেজমেন্ট। নির্বাসন তুলতেও বাড়তি উদ্যোগী হবে কমিটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ