Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাগরে গিয়ে অসুস্থ ও হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের খুঁজে ফেরানো হল বাড়ি, প্রশাসন ও হ্যাম রেডিয়োর মানবিক উদ্যোগ

গঙ্গাসাগর মেলা শেষ হলেও সেখানে অসুস্থ হয়ে সাগরের অস্থায়ী হাসপাতালে ভরতি হয়েছিলেন ভিন রাজ্যের ৩৭ জন।

সাগরে গিয়ে অসুস্থ ও হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের খুঁজে ফেরানো হল বাড়ি, প্রশাসন ও হ্যাম রেডিয়োর মানবিক উদ্যোগ
  • ২৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর মেলা শেষ হলেও সেখানে অসুস্থ হয়ে সাগরের অস্থায়ী হাসপাতালে ভরতি হয়েছিলেন ভিন রাজ্যের ৩৭ জন। পরে তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সুস্থ হয়ে ওঠায় তাঁদের প্রত্যেককেই বাড়ি পাঠানোর ব্যবস্থা করল জেলা প্রশাসন। একই সঙ্গে যাঁরা মেলায় এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, হ্যাম রেডিয়োর মাধ্যমে তাঁদের সবাইকেই খুঁজে পাওয়া গিয়েছে। তাঁদেরও পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

প্রতি বছরই গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের মধ্যে কেউ কেউ হারিয়ে যান, আবার কাউকে নিজের বাড়ির লোকই ফেলে চলে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। জানা গিয়েছে, বেশ কিছু বৃদ্ধ-বৃদ্ধা ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন। নানা জায়গায় খুঁজলেও তাঁদের না পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন পরিজনরা। তাঁদের মধ্যে আবার অনেকে অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে ভরতি করতে হয়েছিল। আবার কাউকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল অস্থায়ী হাসপাতালে। মেলা ভাঙার পর তাঁদের পরিবারের খোঁজ না পাওয়ায় ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, সাগরের রুদ্রনগর সহ বেশ কিছু হাসপাতালে স্থানান্তর করা হয়। সুস্থ হয়ে যাওয়া এইসব পুণ্যার্থীদের কীভাবে বাড়ি পাঠানো যাবে, প্রশাসনের কাছে সেটাই ছিল বড়ো চ্যালেঞ্জ। কারণ কেউই ঠিকমতো ঠিকানা বা বাড়ির কারও ফোন নম্বর বলতে পারছিলেন না। শেষমেশ প্রশাসন হ্যাম রেডিয়োর সাহায্য নিয়ে এই পুণ্যার্থীদের বাড়ির সদস্যদের খুঁজে বের করেন এবং তাঁদের ডেকে এনে পরিবারের সদস্যকে তুলে দেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ