Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডালখোলায় নকল মদ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার, ধৃত দুই ভাই

ডালখোলায় একটি বাড়ি থেকে ফের নকল মদ তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করল আবগারি দপ্তর।

ডালখোলায় নকল মদ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার, ধৃত দুই ভাই
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: ডালখোলায় একটি বাড়ি থেকে ফের নকল মদ তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করল আবগারি দপ্তর। ঘটনায় গ্রেপ্তার দুই ভাই। ধৃতদের নাম বিষ্ণু সরকার ও বরুণ সরকার। বুধবার গভীর রাতে ডালখোলার শিকারপুর এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তরের ডালখোলা সার্কেল। অভিযানে সাহায্য করে দপ্তরের কালিয়াগঞ্জ সার্কেল। একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার কাঁচা স্পিরিট, ১২০০ বোতলের ছিপি, বোতলের গায়ে লাগানোর জন্য ব্যবহৃত লেবেল ও একটি বাইক বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর। ধৃতদের বৃহস্পতিবার রায়গঞ্জে আদালতে তোলা হয়।

Advertisement

বাসিন্দাদের অনুমান, নকল মদ তৈরির এই কাজে আরও অনেকেই যুক্ত আছে। আবগারি দপ্তরের ডালখোলা সার্কেলের আধিকারিক সঞ্জয় কর বলেন, ধৃতরা নিজেদের বাড়িতেই নকল মদ তৈরি করত। গত ফেব্রুয়ারি মাসে ডালখোলার দৌলতপুরে আবগারি দপ্তরের অভিযানে প্রচুর পরিমাণ নকল মদ উদ্ধার ও ৮ জন গ্রেপ্তার হয়েছিল। পুলিসের অভিযানেও নকল মদ উদ্ধার হয়েছে। একের পর এক অভিযানে নকল মদ উদ্ধার হওয়ায় বিহার লাগোয়া ডালখোলা নিয়ে চিন্তায় পুলিস ও আবগারি দপ্তরও। বাসিন্দারা বলছেন, বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকেই ডালখোলায় অবৈধ মদ কারবারীদের দৌরাত্ম্য বেড়েছে। বাড়িতে বসে নকল মদ তৈরি করে তা বিহারে পাচার করা হচ্ছে। 
দুই রাজ্যের দুষ্কৃতীদের যোগসাজশে এই অবৈধ কারবার চলছে। আবগারি দপ্তরের ডালখোলা সার্কেলের আধিকারিক বলেন, আমাদের লাগাতার অভিযান চলছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ