Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে বাস থেকে বিপুল গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫

জলপাইগুড়িতে বাস থেকে বিপুল গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৮ মে, ২০২৫ ২১:০৫
Prefer us on Google

জলপাইগুড়ি:  রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় একটি যাত্রীবাহী বেসরকারি বাস থেকে প্রচুর গাঁজা উদ্ধার করল পুলিস। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে তিনজন মহিলা। বাসটি কোচবিহার থেকে জলপাইগুড়ির দিকে আসছিল।

Advertisement

পুলিস সূত্রে খবর, এদিন মোট ৫৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। সাতটি ব্যাগে এগুলি রাখা ছিল। গাঁজা পাচারকারী সন্দেহে যাদের আটক করা হয়েছে, যাত্রী সেজে বিভিন্ন এলাকা থেকে ব্যাগগুলি নিয়ে ওই বাসে উঠেছিল তারা। গোশালা মোড়ে পুলিসের নাকা চেকিং চলছিল। বাসটি আসতেই পুলিস সেটি থামায়। তারপর বাসে তল্লাশি চালাতেই একের পর গাঁজা ভর্তি ব্যাগ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ