লখনউ: ব্যাংকের লকার থেকে ১ কোটি টাকার গয়না উধাও। উত্তরপ্রদেশের লখনউয়ে চক এলাকার এক ব্যাংকের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন এক মহিলা। গীতা দিক্ষীত নামে ওই মহিলা পুলিশের কাছে জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামীর নামে যুগ্মভাবে থাকা ওই লকারের স্টিলের বাক্সে যে গয়না রাখা ছিল তা উধাও। তাঁরা ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরই ওই দম্পতি পুলিশের দ্বারস্থ হন। তদন্ত শুরু হয়েছে।
Advertisement



