Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা ও নিষিদ্ধ কাফ সিরাপ

বীরভূমের টুলু মণ্ডলের বিপুল টাকা ও সোনা উদ্ধারের রেশ এখনও কাটেনি। সেই আবহে রাজ্যে ফের উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা।

ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা ও নিষিদ্ধ কাফ সিরাপ
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, পুরাতন মালদহ: বীরভূমের টুলু মণ্ডলের বিপুল টাকা ও সোনা উদ্ধারের রেশ এখনও কাটেনি। সেই আবহে রাজ্যে ফের উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। আলমারিতে সাজানো থরে থরে টাকার বান্ডিল গুনতে আনতে হল মেশিন। রবিবার রাতে পুরাতন মালদহ শহরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এবং মালদহ জেলা পুলিশ  পিন্টু চৌধুরী নামে এক ওষুধ ব্যবসায়ীর অফিসে একযোগে অভিযান চালিয়ে টাকার পাশাপাশি নিষিদ্ধ কাপ সিরাপও উদ্ধার করেছে। উদ্ধার হওয়া টাকা কোটির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলে খবর। 

Advertisement

জানা গিয়েছে, গত ৫ জুলাই হরিরামপুর থানার মেহেন্দিপাড়া এলাকা থেকে পুলিশ পাঁচ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের থেকে কাফ সিরাপ পাচারের রুট ও স্টকিস্টদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। সেই সূত্র ধরেই পুলিশ পিন্টু চৌধুরীর নাম জানতে পারে। পিন্টু পুরাতন মালদহে একটি বহুতল ফ্ল্যাটে ভাড়া থাকত। সেখান থেকেই পাচারকারীদের কাফ সিরাপ সরবরাহ করত। এদিন পিন্টুর ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ বিপুল টাকা ও কাফ সিরাপ উদ্ধার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ