সংবাদদাতা, ধূপগুড়ি: উৎসবের মরশুমে সবাই যখন আনন্দে ভাসছে, সেই সময় হাতির হামলার আতঙ্কে ঘুম উড়েছে ধূপগুড়ির গধেয়ারকুঠি বাসিন্দাদের। দুর্গাপুজো থেকে কালীপুজো অবধি লাগাতার হাতির হানা হয়েছে সেই গ্রামে। এর জেরে হাতির দলটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী।
Advertisement
নাথুয়া রেঞ্জ সূত্রে খবর, এই মুহূর্ত জঙ্গলে রয়েছে ৫০ থেকে ৬০টির মতো হাতি। সেগুলি বনকর্মীদের নজরদারিতে রয়েছে। দুর্গাপুজোর আগে নাথুয়া জঙ্গলে হাতির দু’টি দল ঘাঁটি গড়েছে। একটি দলে ১১টির মতো হাতি রয়েছে। অপর দলে রয়েছে প্রায় ২৫ থেকে ৩০টির মতো হাতি। দুর্গাপুজোর পরেই ফের আরও কয়েকটি দল এসে সেখানে ঘাঁটি গাড়ে।
নাথুয়ার রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার বলেন, আমরা দলটির উপর নিয়মিত নজরদারি রেখেছি। ওরা যাতে ক্ষয়ক্ষতি করতে না পারে, সে বিষয়েও নজর দেওয়া হচ্ছে।
নাথুয়ার রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার বলেন, আমরা দলটির উপর নিয়মিত নজরদারি রেখেছি। ওরা যাতে ক্ষয়ক্ষতি করতে না পারে, সে বিষয়েও নজর দেওয়া হচ্ছে।