Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতির হানায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত

হাতির হানায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার গভীর রাতে খড়িবাড়ির বুড়াগঞ্জে হাতির হানায় ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি। শনিবার ওই এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিং। বনবিভাগ ও স্থানীয় সূত্রে খবর, খাবারের সন্ধানে টুকরিয়াঝার বনাঞ্চল থেকে একটি দলছুট হাতি ওই এলাকায় হানা দেয়। এতেই ঘটে বিপত্তি। যদিও পরে খবর পেয়ে টুকরিয়াঝার রেঞ্জের বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দেন। এনিয়ে মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ বলেন, হাতির হানায় কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে। এনিয়ে  আবেদন করলে তারা ক্ষতিপূরণ পেয়ে যাবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ