Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতির হানায় মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক বনদপ্তরের

হাতির হানায় মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক বনদপ্তরের
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বানারহাট: হাতির হানায় মৃত্যুর তিনদিন পর মৃতের পরিবারকে পাঁচলক্ষ টাকা ক্ষতিপূরণ দিল বনদপ্তর। গত রবিবার ভোরে বাড়ির পাশে  রেশন আনতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয় বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানের এতোয়া ওরাওঁয়ের। এরপর বনদপ্তরের নিয়ম মেনে এদিন দুপুরে মৃতের ছেলে জেমস কেরকেট্টা ওরাওঁয়ের হাতে বিন্নাগুড়ি বন্যপ্রান শাখার কর্মীরা চেক তুলে দেন। এদিন চেক তুলে দেবার সময় উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য পুকার লামা, বিন্নাগুড়ি ফাড়ির পুলিশ ও বিন্নাগুড়ি বন্যপ্রান শাখার  কর্মীরা।
Advertisement
স্থানীয় বাসিন্দা পুকার লামা জানান,  হাতির আক্রমণে মৃত ব্যক্তির শূন্যতা কেউ পূরণ করতে পারে না। তবে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণে পরিবারের কিছুটা সুবিধা হবে। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখা সুত্রে জানানো হয়, এদিন চেক দেওয়া হয়। পরবর্তীতে সরকারি নিয়ম মেনে পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ