সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার গভীর রাতে মালব্লকের ওদলাবাড়ি বাজার থেকে হোটেলের কাজ সেরে বাড়ি ফেরার পথে হাতির হানায় জখম এক ব্যক্তি। ভীম লোহার নামে বছর ৫০-এর এক ব্যক্তি দিদির বাড়ি চুইয়া বস্তিতে ফিরছিলেন। সেই বাড়ির কাছে আন্ধাঝোরা সেতুর পাশে ১৭ নম্বর জাতীয় সড়কে হাতি চলে আসে। সেই সময় হাতিটি তাঁকে শুঁড় দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার চিত্কারে আশেপাশের লোকজন এসে হাতিটিকে তাঁড়িয়ে দেয়। এরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান তাকে মাল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।



