Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতির হানায় ভাঙল ঘর

হাতির হানায় ভাঙল ঘর
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: নতুন বছরের প্রথমদিন বুনো হাতি হামলা চালিয়ে ভেঙে দিল একটি ঘর। ঘরে মজুত থাকা ধান এবং এলাকার একটি কলাবাগান নষ্ট করেছে হাতিটি। বুধবার ভোরে ঘটনাটি ঘটে কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-১ পঞ্চায়েতের নারারথলি গ্রামে। 
Advertisement
এদিন সকালে এই খবর জানাজানি হতে গ্রামে আতঙ্ক ছড়ায়। একটি বুনো হাতি প্রথমে নারারথলির একটি কলাবাগান তছনছ করে। এরপর স্থানীয় জওহরলাল বিশ্বাসের বাড়িতে হানা দেয়। বাড়ির ঘরের বেড়া, খুঁটি সব কিছু ভেঙে দেয়। জওহরলাল বলেন, হাতির তাণ্ডবে আমার ক্ষতি হয়ে গেল। ঘরটি পুরোপুরি ভেঙে গিয়েছে। এই অবস্থায় কী করব, বুঝতে পারছি না। সরকারিভাবে সহযোগিতা পেলে ঘরটি মেরামত করা সম্ভব হবে।
গ্রামে হাতির হামলায় ঘর ভেঙে যাওয়ার ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। তাঁরা চাইছেন, বনদপ্তর এলাকায় নজরদারি চালাক। যাতে হাতির হামলায় ক্ষয়ক্ষতি ঠেকানো যায়। বনদপ্তর জানিয়েছে, সরকারি নিয়মে আবেদন করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও হাতির তাণ্ডব রুখতে এলাকায় নজরদারি বাড়ানো হবে।
সম্পর্কিত সংবাদ