সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের সুখানীবস্তি এলাকায় বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল দুটি বাড়ি। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর রাত একটা নাগাদ পার্শ্ববর্তী চাপরামারি জঙ্গল থেকে একটি হাতি এসে সুখানীবস্তিতে ঢুকে পড়ে। প্রথমে চারোয়া লাইনে পিঙ্কি ওরাওঁয়ের বাড়ি ভেঙে দেয়। এরপর প্রেমনগরলাইনে মালতি লোহারের বাড়ি ভেঙে রাত দুটো নাগাদ ফের জঙ্গলে ফিরে যায়। সোমবার সকালে নাগরাকাটা বিটের বনকর্মীরা এসে ক্ষতিগ্রস্ত বাড়ি দুটি পরিদর্শন করে যান।



