সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার ভোরে নাগরাকাটার দু’টি গ্রাম পঞ্চায়েত এলাকায় হাতির হামলায় দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ১০০টি সুপারি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে নাগরাকাটার সুখানী বস্তিতে। অপর ঘটনাটি ঘটেছে দুই নম্বর আংরাভাসা গ্রাম পঞ্চায়েতের উত্তর ধূমপাড়ায়। ভোরে পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে একটি বুনো হাতি এসে সুখানি বস্তিতে ঢুকে পড়ে। হাতিটি কৌশল্যা লোহার ও দীপেশ প্রধানের বাড়ি ভেঙে দেয়। অন্যদিকে পার্শ্ববর্তী ডায়নার জঙ্গল থেকে দুটো বুনো হাতি বেড়িয়ে এসে উত্তর ধূমপাড়ার রামু ওরাওঁয়ের ৪০টি, নারায়ণ ছেত্রীর প্রায় ৬০টির মতো সুপারি গাছ ভেঙে দেয়।



