Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতির হামলায় ক্ষতিগ্রস্ত ঘর

হাতির হামলায় ক্ষতিগ্রস্ত ঘর
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: সোমবার গভীর রাতে কুমারগ্রাম ব্লকের বারোবিশা মৌজায় হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল একটি ঘর। এদিন একদল হাতি রাধানগর সংলগ্ন বারোবিশা মৌজার বাসিন্দা অখিল বর্মনের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। অখিলবাবু বলেন, ঘরে থাকা আসবাবপত্র ও ধান নষ্ট হয়েছে। ঘরে কেউ না থাকায় বড় ধরনের বিপদ ঘটেনি। মঙ্গলবার এলাকাটি পরিদর্শন করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন, তৃণমূলের ভল্কা-বারোবিশা ১ অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস সহ অন্যরা। জয়শঙ্কর দাস বলেন, আগামীকাল, বৃহস্পতিবার গ্রামবাসী ও যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের নিয়ে সভা ডাকা হয়েছে। সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বনদপ্তর জানিয়েছে, আবেদন করলে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ