সংবাদদাতা, ফালাকাটা: রাত হলে হাতির আতঙ্কে প্রহর কাটছে ফালাকাটা ব্লকের প্রমোদনগর, নোটাহারা, সরুগাঁও, জটেশ্বরের বাসিন্দাদের। শনিবার সকলে ১৫টি হাতির একটি দলকে বনকর্মীরা দলগাঁও জঙ্গলে ফেরাতে সক্ষম হলেও রাতে ফের লোকালয়ে আসে দলটি। ফলে রাত জেগে হাতির গতিবিধির উপর নজরদারি চালাতে হচ্ছে বনকর্মীদের। তবে তাতেও হাতির তাণ্ডব থেকে রক্ষা পাচ্ছে না জমির ফসল। যার জেরে শীতের মরশুমে ব্যাপক আর্থিক সঙ্কট দেখা দেবে বলে মনে করছেন চাষিরা।
Advertisement
হাতির তাণ্ডবে সুনীল ওরাওঁয়ের ঘর ভাঙে এদিন। রবিবার ভোরের আলো ফুটলে জঙ্গলে ফিরতে না পেরে লোকালয়ে আটকে পড়ে তিনটি হাতি। নোটাহারায় জঙ্গলে দিনভর তিনটি দাঁতাল আটকে থাকে বনকর্মীদের ঘেরা টোপে। তবে এদিন সেই খবর চাউর হতে হাতি দেখতে ভিড় জমায় এলাকার বাসিন্দারা।



