Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতিপ্রবণ এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য গাড়ি

হাতিপ্রবণ এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য গাড়ি
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও গাড়ির ব্যবস্থা করছে প্রশাসন। হাতিপ্রবণ এলাকার ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া আসার জন্য গাড়ি থাকছে। বিষয়টি নিয়ে বনদপ্তর ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিরা শনিবার থেকেই দফায় দফায় আলোচনা সেরেছেন। বর্তমানে বাঁকুড়া উত্তর বনবিভাগ এলাকায় সবচেয়ে বেশি হাতি রয়েছে। বড়জোড়া, বেলিয়াতোড় ও আশপাশের জঙ্গলে প্রায় ৬৭টি হাতি ঘুরে বেড়াচ্ছে। ফলে ওইসব এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, হাতি ঘাঁটি গেড়ে থাকায় আমরা পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ চিন্তিত।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ