সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ি শহরে একাধিক হোটেল ও লজে মধুচক্রের আসর বসানোর অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর নাগাদ ধূপগুড়ি শহরের একটি লজে মধুচক্রের আসর বসানোর অভিযোগে পুলিস একজনকে আটক করেছে। পুলিস জানিয়েছে, গাদং-১ গ্রাম পঞ্চায়েতের এক ব্যক্তির সঙ্গে ওই এলাকারই এক মহিলা এদিন ধূপগুড়ির শহরের একটি হোটেলে এসে উঠে। বিষয়টি জানতে পারে মহিলার স্বামীর পরিবারের সদস্যরা। তারা হোটেলে এসে মহিলা ও পুরুষটিকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তারা মহিলাকে মারধর শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। ভয়ে ওই ব্যক্তি হোটেলের রুমে দরজা বন্ধ করে বসে থাকে। পরে ধূপগুড়ি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এবিষয়ে লজের মালিক কিছু বলতে চাননি। ধূপগুড়ি শহরে এক এবং একাধিক হোটেল ও লজে এই সমস্ত কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল।



