Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হোটেলে বেআইনিভাবে মদ বিক্রি, গ্রেপ্তার ১ খাগড়াবাড়িতে

মদের অবৈধ কারবার রমরমিয়ে চলছে ময়নাগুড়িতে। অবশেষে ময়দানে নামল পুলিস। ক্রেতা সেজে এক কারবারিকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানা। একটি হোটেলের পিছন থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েক বোতল দেশি-বিদেশি মদ

হোটেলে বেআইনিভাবে মদ বিক্রি, গ্রেপ্তার ১ খাগড়াবাড়িতে
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: মদের অবৈধ কারবার রমরমিয়ে চলছে ময়নাগুড়িতে। অবশেষে ময়দানে নামল পুলিস। ক্রেতা সেজে এক কারবারিকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানা। একটি হোটেলের পিছন থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েক বোতল দেশি-বিদেশি মদ। ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিস জানিয়েছে ধৃতের নাম সায়ন মণ্ডল। হোটেলের আড়ালে বেআইনিভাবে মদের ব্যবসা চলছিল কিছুদিন ধরে। অভিযোগ পেয়েই সাদা পোশাকের পুলিস বুধবার রাতে অভিযানে যায়। হোটেলে ঢুকেই ব্যবসায়ীর কাছে মদ দাবি করে। সায়ন মণ্ডল নামে ওই ব্যবসায়ী মদের বোতল বের করতেই তাকে ধরে ফেলেন পুলিস কর্মীরা। এরপর গ্রেপ্তার করা হয় সায়নকে। হোটেল থেকে উদ্ধার হয় ৪৪ বোতল দেশি ও বিলিতি মদ। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অবৈধ মদের ব্যবসা বরদাস্ত করা হবে না। ময়নাগুড়ি শহর ও গ্রামীণ এলাকায় অভিযান চলছে। আগেও ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর অবৈধ মদের কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ