Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

হৃতিকের প্রস্তুতি

হৃতিকের প্রস্তুতি
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
প্রথম ছবি। প্রধান চরিত্রে লাইট, ক্যামেরা, অ্যাকশনের গুরুদায়িত্ব সামলাতে নামছেন। টেনশন, সে তো হবেই। তা বলে প্রস্তুতিতে খামতি রাখা চলবে না। এই মন্ত্রেই বিশ্বাস করতেন হৃতিক রোশন। ২৫ বছরের ফিল্মি সফরে সেই পুরনো জার্নির ‘স্টার্টিং পয়েন্ট’ ফিরে দেখলেন অভিনেতা। কীভাবে প্রথম ধাপ পেরিয়েছিলেন তিনি। ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির জন্য কেমন ছিল তাঁর প্রস্তুতির গণিত? শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার হাতে লেখা কয়েকটি নোট পোস্ট করেছেন হৃতিক। লিখেছেন, ‘প্রথম ছবির সময় ভীষণ নার্ভাস হয়ে পড়তাম। হাতে ছোট ছোট নোট লিখে প্রস্তুতি নিয়েছিলাম। এখনও কোনও ছবির শ্যুটিং শুরুর আগে এতটাই নার্ভাস লাগে। এগুলি শেয়ার করতে লজ্জা লাগছে। তবে ইন্ডাস্ট্রিতে এত বছর কাটানোর পর মনে হয়, এখন সেসব সামলাতে পারব।’ এত বছরে কী পরিবর্তন হয়েছে? সেই জবাবও নিজেই দিয়েছেন নায়ক। তাঁর কথায়, ‘মাঝেই মাঝেই এগুলি দেখি। মনে হয়, কিছুই নয়। এখনও আমি একইরকম রয়েছি।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ