নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাপড়া ব্লকের হাটখোলা পঞ্চায়েতের শিকরা কৃষি উন্নয়ন সমবায় সমিতি দখল করল তৃণমূল। দীর্ঘ ১৫বছর পর এই সমিতির ভোটাভুটি হওয়ার কথা ছিল। মঙ্গলবার সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু বিরোধীরা সমবায়ের নয়টি আসনের মধ্যে একটিতেও প্রার্থী দিতে পারেনি। তৃণমূলের তরফে প্রতিটি আসনেই প্রার্থী দেওয়া হয়। ফলে প্রতিটি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছে। এই ফলে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির।
Advertisement
চাপড়া ব্লক তৃণমূল সভাপতি শুকদেব ব্রহ্ম বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের সামনে বিরোধীরা দাঁড়াতে পারেনি। সেকারণে ওরা প্রার্থী খুঁজে পায়নি। আমাদের প্রার্থীরা নয়টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।চাপড়ার সিপিএম নেতা জাহাঙ্গির শেখ বলেন, এখন চাপড়ায় ছোটবড় যে কোনও নির্বাচনেই বিরোধীরা মাথা তুলে দাঁড়াতে চাইলে তৃণমূলের লোকজন ভয় দেখাচ্ছে।



