Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতিয়ে নেওয়া ১ কোটি ৪৩ লক্ষ টাকা ফেরত পেল বর্ধমান পুরসভা

হাতিয়ে নেওয়া ১ কোটি ৪৩ লক্ষ টাকা ফেরত পেল বর্ধমান পুরসভা
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এক কোটি ৪৩ লক্ষ টাকা ফিরে পেল বর্ধমান পুরসভা। কয়েক মাস আগে সাইবার প্রতারকরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিল। অভিযোগ পাওয়ার পর পুলিস তদন্তে নামে। মোটা অঙ্কের টাকা একটি অ্যাকউন্টে ট্রান্সফার করা হয়েছিল। সেটি পুলিস ফ্রিজ করে। বেশ কিছুদিন আইনি টানাপোড়েনের পর পুরসভা টাকা ফেরত পেয়েছে। চেয়ারম্যান পরেশ সরকার বলেন, সব টাকায় ফেরত পাওয়া গিয়েছে। আমাদের কোনও কর্মী বা আধিকারিক এর সঙ্গে জড়িত ছিল না। সেটাও প্রমাণিত হয়ে গিয়েছে। সাইবার প্রতারকরাই টাকা হাতানোর চেষ্টা করেছিল। পুলিস জানিয়েছে, কে বা কারা টাকা হাতানোর চেষ্টা করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ