সিউড়িতে নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সোমবার দুপুরে সিউড়িতে জেলা শিল্পদপ্তরের উদ্যোগে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী হয়। সুপার মার্কেটের দ্বিতলে এই প্রতিযোগিতা হয়। জেলাশাসক বিধান রায় হস্তশিল্পীদের হাতের কাজ ঘুরে দেখেন। সেখানে জেলার ২৩৭জন হস্তশিল্পী তাঁদের হাতের তৈরি জিনিসপত্র নিয়ে হাজির হন। কাঁথাস্টিচ, বাড়ি সাজানোর জিনিসপত্র সবকিছুই ছিল সেখানে। এছাড়াও জানা গিয়েছে, তিনটি ক্যাটাগরিতে হস্তশিল্পের গুণমানের উপর বিচার করে পুরস্কৃত করা হবে।



