সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: কয়েকদিন আগে ফিল্টার মেরামত করা হয়েছিল। এবার মেরামত করা হল হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের একটি সাবমার্সিবল।
Advertisement
হাসপাতাল চত্বরে তিনটি সাবমার্সিবল ও একটি ফিল্টার মেশিন খারাপ হয়ে পড়ে ছিল। রোগী ও তাঁর পরিবারের লোকেরা পানীয় জলের জন্য চরম সংকটে পড়েছিলেন। দোকান থেকে জল কিনে খেতে বাধ্য হচ্ছিলেন তাঁরা। ২১ অক্টোবর ‘বর্তমান’ পত্রিকায় সমস্যাটি তুলে ধরা হয়। এরপর নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসন।
সপ্তাহ দুয়েক আগে হাসপাতালের পক্ষ থেকে জলের ফিল্টার মেশিনটি মেরামত করা হয়েছে। সোমবার একটি সাবমার্সিবল মেরামত করা হল। হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, একটি সাবমার্সিবল মেরামত করা হল। বাকি দুটি সাবমার্সিবলও ধীরে ধীরে মেরামত করা হবে।