সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: খবরের জেরে মেরামত করা হল হাসপাতালের ফিল্টার মেশিন। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বাইরে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বসানো ফিল্টার মেশিনটি তিনমাস ধরে খারাপ হয়ে পড়ে ছিল। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে তিনটি সাবমার্সিবল। এতে হাসপাতালে আসা রোগী ও তাঁর পরিবারের লোকেরা চরম সমস্যায় পড়েন। সেই খবর ‘বর্তমান’এ তুলে ধরা হয়। এতে নড়েচড়ে বসে হাসপাতালে কর্তৃপক্ষ। ফিল্টার মেশিনটি হাসপাতালের পক্ষ থেকে মেরামত করা হয়। অকেজো সাবমার্সিবলগুলি শীঘ্রই মেরামত করা হবে বলে হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডল জানান।



