সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালকে ঘিরে ব্যাঙের ছাতার মতো বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, নার্সিংহোম গজিয়ে ওঠা নিয়ে সরব হলেন শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।
Advertisement
তাঁর অভিযোগ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সহ উত্তরবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালের চারপাশে বেসরকারি ল্যাব, নার্সিংহোম গজিয়ে ওঠার ফলে সরকারি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন না।
শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির রাজ্য সরকারের মনোনীত সদস্য মেয়র গৌতম দেব বলেন, বিজেপি বিধায়ক ঠিক কথা বলছেন না। শিলিগুড়ি জেলা হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান যথেষ্ট উন্নত হয়েছে। জেলা হাসপাতাল বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প কায়াকল্পে রাজ্যের সেরা হাসপাতালে স্বীকৃতি পেয়ে আসছে। এখানে চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ার অভিযোগ ঠিক নয়।