Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালের ভিতরের রাস্তা বেহাল, সমস্যা

হাসপাতালের ভিতরের রাস্তা বেহাল, সমস্যা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের রাস্তা বেহাল। হাসপাতালে ঢোকার গেট থেকে জরুরি বিভাগ পর্যন্ত বড় বড় গর্ত। বৃষ্টি হলে খানাখন্দে জল জমে আরও খারাপ হাল হয়। নিত্যদিন হাসপাতালে যেতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে মুমূর্ষু রোগী ও তাদের আত্মীয়দের। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল হয়ে রয়েছে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মহকুমার বিভিন্ন গ্রাম থেকে রোগীরা আসেন। প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকেও রোগীরা আসেন এখানে। এই হাসপাতাল চত্বরে আরও একটি বিল্ডিং রয়েছে, যেখানে শিশু, মহিলা, নিও নেটাল কেয়ার ইউনিট, ব্লাড ব্যাঙ্ক সহ একাধিক বিভাগ রয়েছে। সঙ্গে রয়েছে আউটডোর বিভাগও। এই রাস্তা দিয়ে একটি বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে কোনও রোগীকে স্ট্রেচারে নিয়ে যাওয়াও বিপদের। কিন্তু দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই হাসপাতালের ভেতরের মূল রাস্তাটি বেহাল হয়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। রবিবার হাসপাতালে আসা একটি অ্যাম্বুলেন্সের রোগীর আত্মীয় বন্দনা কাহার বলেন, আমার মেয়ের সন্তান প্রসবের জন্য এই হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু হাসপাতালে ঢোকার রাস্তাটি খারাপ থাকায় সমস্যা হয়েছে। এই রাস্তাটা অনেক দিন থেকেই খারাপ। রোগীদের সমস্যার কথা মাথায় রেখে দ্রুত এই রাস্তাটি মেরামত করা দরকার। জেলা স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক বলেন, দ্রুত রাস্তাটি মেরামতের ব্যবস্থা করা হবে।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ