Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতাল চত্বরে বন্ধ শৌচালয়, সমস্যায় আউটডোরের রোগীরা

হাসপাতাল চত্বরে বন্ধ শৌচালয়, সমস্যায় আউটডোরের রোগীরা
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে এক দশক আগে শৌচালয় নির্মাণ হয়েছিল। তারপর কয়েকবছর কাজ বন্ধ ছিল। চলতি বছরের অক্টোবরে সাবমার্সিবল বসিয়ে শৌচালয়টিতে জলের ব্যবস্থা করা হয়। তবুও এখনও চালু করা হয়নি শৌচালয়টি। এমনটাই অভিযোগ। শৌচালয়টি চালু না হওয়ায় হাসপাতালের বহির্বিভাগের রোগী এবং তাঁর আত্মীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। এনিয়ে ক্ষুব্ধ আউটডোরে ডাক্তার দেখাতে আসা রোগীরা। তাঁরা দ্রুত শৌচালয়টি চালুর দাবি জানিয়েছেন। হাসপাতালে আউটডোরে সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত ব্যাপক ভিড় হয়। কয়েকঘণ্টা থাকতে হয় হাসপাতালে। প্রকৃতির ডাকে সাড়া দিতে রোগী ও তাঁর পরিজনদের হাসপাতালের পিছনে ঝোঁপঝাড়ে যেতে হয়। মহিলাদের সমস্যা বেশি। সমস্যাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পুরাতন মালদহ পুরসভার কাউন্সিলার বিশ্বজিৎ হালদার এবং শক্রঘ্ন সিনহা বর্মা। তাঁরা বলেন, হাসপাতাল সংলগ্ন এলাকায় আমাদের ওয়ার্ড। আমরা ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দ্রুত কথা বলব। পুরাতন মালদহ ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার বলেন,  এইমাসের শেষে শৌচালয়টি চালু করার চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ