সংবাদদাতা, কালনা: মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দিন অসুস্থতার কারণে কালনা মহকুমা হাসপাতালে বসে ভূগোল পরীক্ষা দিল এক ছাত্র। এছাড়া কালনা মহকুমাজুড়ে এদিন মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়।
Advertisement
কালনা মহকুমার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী সাইয়াজ শেখের সিট পড়েছিল নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ে। আগের পরীক্ষাগুলি ঠিক মতো দিলেও সোমবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হতে হয়। মঙ্গলবার ছিল ভূগোল পরীক্ষা। ছাত্রটি হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে। এরপরই বোর্ড হাসপাতালে বসে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে।
হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন, এদিন একজন পরীক্ষার্থী শারীরিক হাসপাতালে বসেই পরীক্ষা দিয়েছে।
হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন, এদিন একজন পরীক্ষার্থী শারীরিক হাসপাতালে বসেই পরীক্ষা দিয়েছে।



