Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক দিল দু’জন

বুধবার মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। ওই পড়ুয়ার নাম শুভজিৎ মার্ডি (১৮)। বাড়ি ওই ব্লকের খোনতা গ্রান এলাকায়। সে হাজি নাকু মহম্মদ হাইস্কুলের ছাত্র।

হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক দিল দু’জন
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ ও হরিশ্চন্দ্রপুর: বুধবার মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। ওই পড়ুয়ার নাম শুভজিৎ মার্ডি (১৮)। বাড়ি ওই ব্লকের খোনতা গ্রান এলাকায়। সে হাজি নাকু মহম্মদ হাইস্কুলের ছাত্র। পরীক্ষার সিট পড়েছিল শিউচাঁদ পরমেশ্বর বিদ্যামন্দিরে। এদিন ৩০ মিনিট পরেই অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত রায় এবং এবং স্কুলের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই পরীক্ষা দিয়েছে। এদিকে, মালদহের রতুয়া গ্রামীণ হাসপাতালে পরীক্ষা দিয়েছে নাসরিন খাতুন। রতুয়া-১ ব্লকের খানপুর হাই মাদ্রাসার ছাত্রী নাসরিনের সেন্টার পড়েছে রতুয়ার দেবীপুর আরএল সাহা হাইস্কুলে। সকালে নাসরিন অসুস্থ বোধ করলে তার পরিবার রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পরীক্ষার ব্যবস্থা করার অনুরোধ করেন পরীক্ষার্থীর  বাবা। রতুয়া-১ ব্লক সেন্টার ইনচার্জ ও সেক্রেটারিকে বিষয়টি জানানো হয়। সেন্টার ইনচার্জ পরীক্ষার্থীর পরিবারের আবেদনের ভিত্তিতে হাসপাতালে একজন শিক্ষিকাকে প্রশ্নপত্র ও খাতা দিয়ে পাঠান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ