নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: চাকুলিয়া, গোয়ালপোখর ও রায়গঞ্জের তিনটি পরীক্ষাকেন্দ্রের তিনজন পরীক্ষার্থী মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা দিল হাসপাতালে বসে। এদিন ছিল ভূগোল পরীক্ষা। মেডিক্যাল কলেজ ও স্কুল সূত্রে খবর, ভূপালচন্দ্র বিদ্যাপীঠের ছাত্রী প্রিয়াঙ্কা বর্মনের সিট পড়েছিল মারাইকুরা ইন্দ্রমোহন বিদ্যাভবনে। সেখানে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে প্রিয়াঙ্কা। তাকে আনা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাকে আনা হয় রায়গঞ্জ মেডিক্যালে। এ ব্যাপারে মাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনার বিকাশচন্দ্র দাস বলেন, শুধু রায়গঞ্জ ব্লকেই নয়, চাকুলিয়া ও গোয়ালপোখর ব্লকে একজন করে পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদেরও স্থানীয় হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। সেখানে বসে পরীক্ষার্থীরা পরীক্ষা দেন।



