নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বাংলাদেশি অনুপ্রবেশকারী ও আন্তর্জাতিক মানবপাচার চক্রের দালালদের ধরতে অভিযান চালাল হাঁসখালি থানার পুলিস। এক রাতে পুলিসের জালে ধরা পড়েছে চার বাংলাদেশি। এছাড়া, দু’জন ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
ধৃত বাংলাদেশিদের নাম কৃষ্ণপদ সানা, হৃদয় সানা, আতিয়ার শেখ ও সাদিয়া ইসলাম। এর মধ্যে কৃষ্ণপদ ও হৃদয় সম্পর্কে বাবা-ছেলে। তারা দু’জনই বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছার বাসিন্দা। আতিয়ার বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। সাদিয়া ইসলাম ঢাকা জেলার বাসিন্দা। ধৃত দুই দালালের নাম অমিত ঘোষ ও অজিত বিশ্বাস।
পুলিস জানিয়েছে, ধৃত দুই দালাল সম্প্রতি ওই চার বাংলাদেশিকে চোরাপথে ভারতে এনেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও অনুপ্রবেশকারী এবং মানবপাচার চক্রের অন্য সক্রিয় দালালদের হদিস পেতে চাইছেন তদন্তকারীরা।
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জালে পুরতে রানাঘাট জেলা পুলিস নতুন করে অভিযান শুরু করেছে। সম্প্রতি কয়েক দফার অভিযানে এক ডজনের বেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। সোমবার রাতের অভিযানেও পুলিস সাফল্য পেল। ওইদিন রাতে হাঁসখালি থানার পুলিস খবর পায়, কুঠিপাড়া রেলগেটের কাছে অনুপ্রবেশকারীরা আত্মগোপন করে আছে। থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে ওই চার বাংলাদেশিকে হাতেনাতে ধরে ফেলে।
পুলিস জানিয়েছে, ধৃত দালালদের মধ্যে অমিত নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার গাইপুরের বাসিন্দা। অজিত উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থানা এলাকার তালবান্দার বাসিন্দা। সম্প্রতি ধৃত ভারতীয় দালালদের মধ্যে উত্তর ২৪ পরগনার বা কলকাতা শহরঘেঁষা নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দা এই প্রথম। ফলে দালালচক্রের জাল কতদূর ছড়িয়ে রয়েছে, সেই বিষয়টি তদন্তকারীদের ভাবাচ্ছে। সেজন্য তাঁরা ধৃত প্রত্যেককেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন।
এবিষয়ে পুলিসের এক আধিকারিক বলেন, আমরা রানাঘাট পুলিস জেলার সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় লাগাতার নজরদারি চালাচ্ছি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একাধিক অভিযান চলছে। ভারতীয় দালালদের চক্রকে নির্মূল করাও আমাদের লক্ষ্য।