নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: শেখ হাসিনা দেশছাড়া হওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি এখনও অস্থির। সেই সুযোগে আন্তর্জাতিক মানবপাচারচক্র রমরমা কারবার চালিয়ে যাচ্ছে। রানাঘাট পুলিস জেলার একাধিক অভিযানে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি এই চক্রের একাধিক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকায় ফের আরও এক দালালের নাম ঢুকল। রবিবার রাতে হাঁসখালি থানার পুলিস বিশেষ অভিযান চালিয়ে মসিয়ার মণ্ডল নামে ওই দালালকে গ্রেপ্তার করে।
Advertisement
রানাঘাট পুলিস জেলা সূত্রে খবর, সদ্য তৈরি হওয়া পরিস্থিতির কারণে একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটছে। মানবপাচারের দালালচক্র কাঁটাতারবিহীন আন্তর্জাতিক সীমান্ত ব্যবহার করে রীতিমতো ‘ব্যবসা’ ফেঁদেছে। এই বেআইনি কাজের বিরুদ্ধেই এবার কঠোর পদক্ষেপ করেছে রানাঘাট পুলিস জেলা। রবিবার একটি অভিযানে তাই ফের আন্তর্জাতিক মানবপাচারচক্রের দালাল গ্রেপ্তার হয়।
ধৃত মসিয়ার মণ্ডল হাঁসখালি থানার রামনগরের কুমারী গ্রামের বাসিন্দা। বহুদিন ধরেই হাঁসখালি থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের এদেশে ঢোকানোর কাজ করত সে। সম্প্রতি সুযোগের সদ্ব্যবহার করতে অতি সক্রিয় হয়ে উঠেছিল মসিয়ার। গোপন সূত্রে পুলিসের কাছে এখবর আসে। তারপরই এই দালালকে গ্রেপ্তার করতে পুলিস ফাঁদ পাতে। রবিবার গ্রেপ্তার হওয়ার পর ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছিল। সেখান থেকেই তাকে ফের নিজেদের হেফাজতে নেয় হাঁসখালি থানার পুলিস। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করে এই আন্তর্জাতিক মানবপাচারচক্রের বাকি দালালদের হদিস পেতে চাইছেন তদন্তকারীরা।
রানাঘাট পুলিস জেলার তথ্য অনুযায়ী, গত দু’মাসে হাঁসখালি, গাংনাপুর ও ধানতলা থানা এলাকা থেকে ৩০জনের বেশি দালাল গ্রেপ্তার হয়েছে। ৫৫জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। সবমিলিয়ে পুলিস এবিষয়ে ৫২টি মামলা করেছে। অনুপ্রবেশ রুখতে পুলিস সক্রিয় রয়েছে। ২০২৪সালজুড়ে দালাল ও অনুপ্রবেশকারী মিলিয়ে ১৮৫জনকে গ্রেপ্তার করেছে পুলিস।