Bartaman Logo
১০ জুন, ২০২৬

হিংসাদীর্ণ মণিপুরে বন্ধ একমাত্র রেল স্টেশন, প্রশ্নের মুখে ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকা

হিংসাদীর্ণ মণিপুরে বন্ধ একমাত্র রেল স্টেশন, প্রশ্নের মুখে ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকা
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, ইম্ফল: জাতি হিংসার আগুনে এখনও জ্বলছে মণিপুর।  যার প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। ২০২৩ সালের ৩ মে প্রথম কুকি ও মেইতেইদের মধ্যে হিংসার খবর সামনে আসে। সেই সময়ই বন্ধ করে দেওয়া হয় মণিপুরের একমাত্র রেলওয়ে স্টেশন খোংসাং।
Advertisement
জানা গিয়েছে, ২০২২ সালের ৪ আগস্ট জিরিবাম জেলার খোংসাং স্টেশন থেকে চালু হয় পণ্যবাহী রেল চলাচল। সে বছরের ১৩ অক্টোবর শুরু হয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা। কিন্তু গত ৩ মে থেকে তা বন্ধ এই ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে। প্রসঙ্গত, মণিপুরে হিংসা পর্বের একমাস পরে, ২০২৩ সালের জুন মাসে রাজধানী ইম্ফলে সাংবাদিক সম্মেলন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, খোংসাং রেল স্টেশনের মাধ্যমে মণিপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে। অথচ তাঁর ঘোষণার পরেও প্রায় দু’বছর ধরে বন্ধ যাত্রীবাহী ট্রেন পরিষেবা। পণ্যবাহী ট্রেনও চলেছে নামমাত্র।
এই প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলের নেতা কেশম মেঘচন্দ্র সিং। তিনি বলেন, ‘খোংসাং রেল স্টেশনটি মণিপুরের লাইফলাইন। তবুও কেন্দ্র ও রাজ্য উভয় সরকার এই লাইফলাইনটিকে বাঁচিয়ে রাখতে যে ব্যর্থ, তা প্রমাণিত।’
Advertisement
সম্পর্কিত সংবাদ