Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হিসেবে গরমিল, ৭ সার ব্যবসায়ীর মেশিন আটক

হিসেবে গরমিল, ৭ সার ব্যবসায়ীর মেশিন আটক
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, ইসলামপুর: দোকানে মজুত সারের সঙ্গে সামঞ্জস্য নেই বিক্রি হওয়া সারের। ডিলারদের হিসেবের খাতায় ধরা পড়ছে বিস্তর গরমিল। এমনই অভিযোগে গত ৪৮ ঘণ্টায় কয়েক দফা অভিযানে জেলার সাত সার ব্যবসায়ীর পয়েন্ট অব সেল (পস) মেশিন আটক করল জেলা কৃষি দপ্তর। ইটাহার থেকে দু’টি, চাকুলিয়া ও করণদিঘি থেকে পাঁচটি পস মেশিন আটক করেছে দপ্তর। কৃষি দপ্তরের দাবি, বারবার বলার পরেও সার বিক্রিতে একাংশ অনিয়ম করছে। তাই মেশিন আটক করে দপ্তরে আনা হয়েছে। সার মজুতের সঙ্গে বিক্রির হিসেবে ফারাকের কারণ জানতে করা হয়েছে শোকজ। 
Advertisement
রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত একাধিক সারের দোকানে অভিযান চালান কৃষি আধিকারিকরা। এতে সার ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। মরশুম শুরু হতেই বিভিন্ন এলাকায় রাসায়নিক সার সর্বাধিক বিক্রয়মূল্যেরও বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি বিহারের কিষানগঞ্জে রাসায়নিক সার বাজেয়াপ্ত করেছে বিহারের পুলিস। চাকুলিয়া থেকে ওই সার বিহারে ঢুকেছিল। এর পর গোয়ালপোখরে ৮০ বস্তা নকল সার উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসে কৃষি দপ্তর।
সম্পর্কিত সংবাদ