নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভোটার তালিকায় নাম ওঠানো, নাম কাটানো ও নাম, ঠিকানা সংশোধনের হিসাব দিল কোচবিহার জেলা প্রশাসন। গত ১২ ডিসেম্বর সামারি রিভিশন শেষ হয়। ৬ জানুয়ারি ফাইনাল রোল প্রকাশিত হয়। সমস্ত রাজনৈতিক দলগুলিকেও সেই তালিকা দিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ভোটার তালিকায় নতুন করে ১৪ হাজার ৮৫৩ জনের নাম সংযুক্ত হয়েছে। নাম বাদ পড়েছে পাঁচ হাজার ৩৬৯টি। সংশোধন করা হয়েছে ১৭ হাজার ৬৭৯টি নাম। গত বছর ভোটার তালিকায় পুরুষ-মহিলার হার ছিল ৯৪১। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩-এ। বুধবার কোচবিহার জেলা শাসকের দপ্তরে সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শান্তনু বালা এই তথ্য দেন।



