Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুরের যুবকের কলকাতায় অস্বাভাবিক মৃত্যু

হরিশ্চন্দ্রপুরের যুবকের কলকাতায় অস্বাভাবিক মৃত্যু
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপু্রের কিশমত বড়োল গ্রামের যুবকের কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শোওয়ার ঘর থেকে বৃহস্পতিবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। মৃত যুবকের নাম চন্দন দাস (২০)। তাঁর বাড়ি কিশমত বড়োল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরে তিনি কলকাতায় থাকতেন। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকেরা জানাতে পারেন চন্দনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়েই পরিবারের লোকেরা কলকাতার উদ্দেশে রওনা দেন। মৃত যুবকের মা আপুচি দাস বলেন, ছেলের রোজগারে পরিবার চলত। কেন সে এই কাণ্ড করল কিছুই বুঝতে পারছি না। খুন নাকি আত্মহত্যা কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ