Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুরের মালিপাকড়ে ভস্মীভূত বাড়ি

হরিশ্চন্দ্রপুরের মালিপাকড়ে ভস্মীভূত বাড়ি
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: আগুনে পুড়ে গেল এক দিনমজুরের ঘর। শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মালিপাকড় গ্রামে। আগুনে মহম্মদ জাফিরুদ্দিনের বাড়ি পুরোপুরি পুড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হটাৎ করে জাফিরুদ্দিনের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। আগুন নেভানোর কাজে তাঁরা হাত লাগান। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাড়িতে থাকা খাদ্যশস্য ও আসবাবপত্র পুড়ে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ