Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুরে ট্রাকের ধাক্কায় জখম তিন

হরিশ্চন্দ্রপুরে ট্রাকের ধাক্কায় জখম তিন
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হলেন টোটো যাত্রী এক দম্পতি সহ চালক। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরগামী ৩১নং জাতীয় সড়কের ভবানীপুরে। জখম দম্পতির বাড়ি হরিশ্চন্দ্রপুরের ডাঙ্গি গ্রামে। অপরদিকে জখম টোটো চালক মীর মাহাতাবের বাড়ি হরিশ্চন্দ্রপুরের কোনার গ্রামে। ট্রাকের খালাসি ও স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ট্রাকটি আটক করে ঘটনাটি খতিয়ে দেখছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ