Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুরে মশা মারার ধূপ থেকে আগুন

হরিশ্চন্দ্রপুরে মশা মারার ধূপ থেকে আগুন
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: গভীর রাতে পুড়ে ছাই হয়ে গেল কৃষকের চারটি শোওয়ার ঘর, একটি রান্নাঘর ও গোয়াল। আগুনে পুড়ে মারা গিয়েছে তিনটি ছাগল। সোমবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের রানিটোলা এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক জহরুল আলি।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মশা তাড়ানোর জন্য গোয়ালে দেওয়া হয়েছিল ধূপ। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া রান্নাঘর ও শোওয়ার ঘরে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। ঘন কুয়াশার কারণে ইঞ্জিন পৌঁছতে দেরি হওয়ায় ওই কৃষকের বাড়ি সহ আসবাবপত্র, দানাশস্য, কাগজপত্র ও কিছু অলঙ্কার পুড়ে যায়। জহরুল বলেন, মশা তাড়ানোর জন্য গোয়ালে ধূপ জ্বালিয়ে ছিলাম। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। তিনটি ছাগল পুড়ে মারা গিয়েছে। এই কনকনে শীতে পলিথিন টাঙিয়ে থাকছি।
সম্পর্কিত সংবাদ