সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বুধবার সকালে হরিশ্চন্দ্রপুরের ফতেপুরে কাঁঠালগাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতের নাম উত্তম মণ্ডল (৪০)। তাঁর বাড়ি ফতেপুর। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিস। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় দেখতে পান ফতেপুর বাসস্ট্যান্ডের পাশে কাঁঠাল গাছে একজনের ঝুলন্ত দেহ।



