Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুরে বাইকের ধাক্কায় মৃত্যু

হরিশ্চন্দ্রপুরে বাইকের ধাক্কায় মৃত্যু
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাইকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একজনের মৃত্যু হল। মৃত আয়ুব আলির (৫৫) বাড়ি হরিশ্চন্দ্রপুরের রহমতপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আয়ুব কনুয়া বাজারে ধান ভাঙার মিলে কাজ করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় চাঁচল গামী একটি বাইক তাঁকে ধাক্কা মারলে ৩১ নং জাতীয় সড়কের উপরে ছিটকে পড়েন আয়ুব। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক মালদহ মেডিক্যালে রেফার করেন আয়ুবকে। সেখানে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। স্ত্রী সালেহা বিবি বলেন, পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন স্বামী। এখন চরম সঙ্কটে পড়লাম।
Advertisement
সম্পর্কিত সংবাদ