Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুরে বাইক দুর্ঘটনায় জখম ২ যুবক

হরিশ্চন্দ্রপুরে বাইক দুর্ঘটনায় জখম ২ যুবক
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নয়ানজুলিতে বাইক উল্টে জখম হলেন দুই যুবক। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের নিয়ার গ্রামে। জখমরা হলেন চাঁচলের গোপালপুরের তাপস দাস ও গোপাল দাস। তাঁদেরকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক বাইক নিয়ে চাঁচলে যাচ্ছিলেন। বাইকটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ার গ্রামের পোল্ট্রি ফার্মের কাছে নয়ানজুলিতে উল্টে যায়। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পুলিস জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ