সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে বৃদ্ধকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিস তাঁর মেয়ে জামাইকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মোজাম্মেল হক। বাড়ি চাঁচলের সিহিপুরে। গত শুক্রবার রাতে বাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের কোপে খুন হন জসিমুদ্দিন আহমেদ (৭৫)। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম তাঁর স্ত্রী এখনও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তদন্তে নেমে পুলিস সোমবার দুপুরে জামাইকে গ্রেপ্তার করে। যদিও কেন খুন, তদন্তের স্বার্থে তা নিয়ে মুখ খুলতে চায়নি পুলিস।



